
পশ্চিম তীরে দরজা ভেঙে ফিলিস্তিনিদের আরও আটটি বাড়ি দখল
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৫:৩১

গত সপ্তাহে (২ নভেম্বর) ইউরোপের অন্তত ১০টি দেশের খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ইউরোপের বিভিন্ন দেশে খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত রেফ্রিজারেশন বা হিমাগার ব্যবস্থায় সাম্প্রতিক সাইবার হামলার দায় স্বীকার করেছে দুটি রুশপন্থি হ্যাকার গোষ্ঠী। ইতালির সম্প্রচারমাধ্যম রাই-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘নোনেম০৫৭(১৬)’ এবং ‘জেড-পেনটেস্ট’ নামের হ্যাকার গোষ্ঠী দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করেছে।
পোস্টে তারা জানায়, ‘আমরা কেবল সমন্বিত ব্যবস্থাগুলোর দুর্বলতার সুযোগ নিয়েছি।’ একই সঙ্গে তারা দাবি করে, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা এবং খাদ্য সংরক্ষণাগারেও তাদের হামলার সক্ষমতা রয়েছে। হ্যাকার গোষ্ঠী দুটি জানায়, ড্যানফস এবং ডিক্সেল ওয়েব সরঞ্জামকে লক্ষ্য করে তারা ‘ধ্বংসাত্মক আঘাত’ হেনেছে।
তারা আরও বলে, ‘ইউরোপজুড়ে শত শত স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি। আবারও আমরা পশ্চিমা বিশ্বের ডিজিটাল সক্ষমতার প্রকৃত মূল্য দেখিয়ে দিয়েছি। তাই বৈশ্বিক পরিসরে আমাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখুন।’
গত সপ্তাহে (২ নভেম্বর) ইউরোপের অন্তত ১০টি দেশের খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থা (ফুড সাপ্লাই চেইন) ব্যাহত হয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এ ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছেন।
খবরে বলা হয়েছে, বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি ও সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দেশগুলোর সুপারমার্কেটে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতারা তাদের কেনা খাবার ফেলে দিতে বাধ্য হয়েছেন। এর তিন সপ্তাহ আগে এক সাইবার হামলায় ফ্রান্সের প্রায় ৭০০টি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাতে আনুমানিক কয়েক কোটি ইউরোর খাদ্যপণ্যের ক্ষতি হয়।
এখন রেফ্রিজারেশন সিস্টেমের পাশাপাশি দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণযোগ্য অন্যান্য ডিভাইসের নিরাপত্তা, সরকার-সমর্থিত হাইব্রিড আক্রমণ সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এসব হামলা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও কৃষি বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেছেন, জোটটি সাম্প্রতিক ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ভবিষ্যতে আরও বিশৃঙ্খলার বিষয়ে তিনি সতর্ক করেছেন।
কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ার সরাসরি কারো ওপর দোষারোপ করা থেকে বিরত থাকলেও বলেছেন, ‘এ ঘটনাগুলো অবশ্যই আবারও দেখিয়ে দিয়েছে যে, কীভাবে সাইবার-হামলা অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যাহত করতে এবং নাগরিকদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে।’
তথ্যসূত্র: আনাদোলু, বিবিসি