
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪

গত প্রায় নয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন আইনপ্রণেতা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানি পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মোহসেনি সানি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তেহরানও ‘সমপর্যায়ের’ জবাব দেবে।
ইরানি সংবাদ ওয়েবসাইট ‘খাবারফুরি’ কে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলার জন্য দেশটি প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কোনো পরিস্থিতিই উড়িয়ে দেয়া যায় না।
ইরানি এই আইনপ্রণেতা ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ওপর—অর্থাৎ, তাদের এটি উপলব্ধি করতে হবে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই।
এদিকে কেশম দ্বীপে হামলার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মার্কিন সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে বেশ কয়েকটি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
প্রাসঙ্গিক:
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড