
সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২১:৫০

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এবং অস্থায়ী রাজধানী এডেন শহরে দেশটির আল-মাশিক প্রেসিডেনশিয়াল প্যালেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির হুতি বিদ্রোহীরা। আজ বৃহস্পতিবারে (১৫ অক্টোবর) এ হামলার ঘটনায় অন্তত দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
ভবনটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দফতর হিসেবেও ব্যবহার হয়। ইয়েমেনি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্যালেস ভবন লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইয়েমেন সরকার জানিয়েছে, এ ঘটনায় প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি ও তার মন্ত্রিসভার সদস্যরা বেঁচে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি বলেন, হুতিরা এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এর আগে ভবনটির কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিলেন সংবাদমাধ্যম আলজাজিরার সংবাদদাতারা। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হুতি পরিচালিত সংবাদ সংস্থা সাবার এক সামরিক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, এডেনের ওই কমপ্লেক্সে সৌদি কর্মকর্তাদের পরিচালিত একটি সামরিক অভিযান সদর দফতর এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এডেনে সৌদি সামরিক অভিযান সদর দফতর হিসেবে বর্ণনা করা স্থাপনাটিতে হামলা তাদের ঘোষিত নীতির অংশ। তার ভাষায়, ‘যেখানেই সৌদি সামরিক সমাবেশ ঘটানো হবে, সেখানেই হামলা চালানো হবে।’
তথ্যসূত্র: রয়টার্স