
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:১৩

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষিণ চীনের শহর শেনজেনে আলোচনা করছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর তার ঠিক একদিন আগেই এই আলোচনাটি হচ্ছে।
চীনা ও রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে পুতিন ও শি আলোচনা শুরু করেন।
চলতি বছর এটি দুই নেতার পঞ্চম বৈঠক, যার মধ্যে একটি অনুষ্ঠিত হয়েছিল ভিডিও লিঙ্কের মাধ্যমে।
বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) ত্রিপক্ষীয় বৈঠক কিয়েভ ও ইউরোপীয় রাজধানীগুলোতে এক ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। তাদের শঙ্কা, ট্রাম্প, পুতিন ও শি হয়তো আর কারও অংশগ্রহণ ছাড়াই ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ এবং বিশ্বকে আধুনিক প্রভাব বলয়ে বিভক্ত করে ফেলতে পারেন।
ওয়াশিংটন শুরুতে বলেছিল, ইউক্রেনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকার সম্ভাবনা নেই। তবে ট্রাম্প পরে জানান, এটি আলোচ্যসূচিতে থাকতে পারে। যদিও শি জিনপিং এই যুদ্ধকে চীনের বিষয় বলে মনে করেন না।
বেইজিং কেবল জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) বৈঠকের ফাঁকে নেতারা ‘বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর মধ্যকার সম্পর্কে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে’ আলোচনা করবেন।
ওয়াশিংটনের মতে, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক পারমাণবিক অস্ত্র চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার পর, ইরানের সাথে যুদ্ধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টিও আলোচনার টেবিলে উঠে এসেছে। চীন দীর্ঘদিন ধরেই বলে আসছে, নিজেদের পারমাণবিক অস্ত্রের সীমাবদ্ধতা নিয়ে আলোচনার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচিত তাদের বিশাল অস্ত্রভাণ্ডার কমিয়ে আনা।
প্রাসঙ্গিক:
বুধবার অনুষ্ঠানের শুরুতে শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, চীন ‘গভীর সংস্কার’ কার্যক্রম চালিয়ে যাবে, যার শুরুটা হবে শুল্ক হ্রাস, বাজারের সুযোগ সম্প্রসারণ এবং নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা মানদণ্ড নিয়ে কাজ করার মধ্য দিয়ে।
আর পুতিন এপেক সম্মেলনে বলেছেন, তিনি এই ত্রিপক্ষীয় উদ্যোগটিকে ‘অত্যন্ত কার্যকর’ বলে আশা করছেন।
সামরিক ও রাজনৈতিক ঝুঁকি বেড়ে চলার প্রেক্ষাপটে তিনি বলেন, ‘এখন বিভাজনের পরিবর্তে ঐক্য... এবং চরমসীমা বা আল্টিমেটাম দেওয়ার পরিবর্তে আলোচনার অত্যন্ত প্রয়োজন।’
তিনি আরও যুক্তি দেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে এবং তার মতে, এগুলো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর প্রবৃদ্ধিকে পুরোপুরি থামিয়ে দিতে বা তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারেনি।
এদিকে, বুধবারের এই আলোচনার সময় ট্রাম্প অবস্থান করছেন ফিলিপিন্সে, যেখানে তিনি ১১ সদস্যবিশিষ্ট ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’ (আসিয়ান)-এর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এর আগের দিন, তিনি তার দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রথমবারের মতো ‘কোয়াড’-এর অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই জোটটিকে মূলত ওই অঞ্চলে চীনের প্রভাবের বিপরীতে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখা হয়।
ট্রাম্প বলেন, তিনি শেনজেনে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, উভয়ের সঙ্গেই সরাসরি দ্বিপক্ষীয় আলোচনার আশা করছেন। ট্রাম্প আরও যোগ করেন, কিম চীনে তার সঙ্গে দেখা করতে ‘আগ্রহী’।
তবে ম্যানিলায় বক্তব্য রাখার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিমের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা থেকে বিরত থাকেন। যদিও তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনা বা সম্পৃক্ততা বজায় রাখা।
সূত্র: ইউরো নিউজ