
৭ শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করতে বলল ইরান
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৮

প্রতীকী ছবি: ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের ফেয়ারফোর্ডে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে উড্ডয়ন করছে একটি বি-১ বোমারু বিমান। ছবি: এপি
ইরানের সম্ভাব্য হামলার হুমকির ভয়ে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই খবর জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজারেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের আরএএফ মিলডেনহল ঘাঁটি ঘিরে ইরানের হুমকির বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা। এই হুমকি সাধারণ নাকি ঘাঁটিটিকে লক্ষ্য করে নির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে, তা খতিয়ে দেখছেন তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, গতকাল সকালে দুটি জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে দিনভর আরও কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজ জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য ঘাঁটিতে নেওয়া হয়।
উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণকারী তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন কারণে নিয়মিতভাবেই এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে বিমান সরানো হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে আমরা সাধারণত মন্তব্য করি না। সামরিক প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়।’
এর আগে গত মাসে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল।
যুক্তরাজ্যের কর্মকর্তাদের দাবি, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোই এসব হামলার উদ্দেশ্য বলে মনে করছেন তারা।
কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যেও হামলার লক্ষ্যবস্তু বাড়াতে পারে ইরান।
এদিকে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে ‘খুব ভদ্রভাবে কথা বলছে’। দুই দেশের সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের দাবি, যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।
প্রাসঙ্গিক: