
ইসরাইলের নির্বাচনে ভোটগ্রহণ শুরু, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০

সৌদি আরবের দুটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এসব ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সৌদি জোট জানায়, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান-সমর্থিত হুথিরা। একই সময়ে দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো হয় চারটি ড্রোন।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ পূর্বাঞ্চল এবং খার্জ প্রদেশে সম্ভাব্য শত্রুতার হুমকির জন্য প্রাথমিক সতর্কতা জারি করেছিল, পরে জানায় যে উভয় এলাকাতেই বিপদ কেটে গেছে। গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত কিছু এলাকা দখল করে নেয় হুতিরা। এরপর থেকেই তাদের লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব।
হুতিরা বাব আল-মান্দেব প্রণালীর দিকেও অগ্রসর হচ্ছে। এটি বিশ্বের অন্যতম প্রধান সমুদ্র বাণিজ্য পথ। পারস্য উপসাগরের তেল রফতানিকারকদের জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর মতোই এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।
সাম্প্রতিক এই সংঘাতের ফলে ২০২২ সালে জাতিসংঘ-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি হুমকির মুখে পড়ল। ওই চুক্তির পর সৌদি জোট ও হুতিদের মধ্যকার আক্রমণ বড় পরিসরে বন্ধ ছিল।
উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জোগায়। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানাসহ বড় একটি অংশ বর্তমানে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।