
সাড়ে ৯ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:১১

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
ইরানের বিচার বিভাগের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের রায় বহাল রাখার পর সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন- হাসান দিববন্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।
ইরানের বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট 'মিজান অনলাইন'-এর প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্তরা চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় চিরশত্রু ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন শত্রুভাবাপন্ন গোষ্ঠীর হয়ে সরাসরি উসকানিমূলক ও সহিংস কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তাঁরা তেহরানের পশ্চিমের কারাজ শহরে পেট্রলবোমা ও গ্রেনেড হামলা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং একাধিক সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হন। এ মামলার অন্য আসামিদের অপরাধের মাত্রানুযায়ী ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সাধারণ মানুষের আন্দোলন দ্রুতই ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়, যা ৮ ও ৯ জানুয়ারি মারাত্মক রূপ ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, সে সময় সহিংসতায় তিন হাজারেরও বেশি মানুষ নিহত হন। ইরান সরকার এসব সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুপরিকল্পিত সন্ত্রাসী ষড়যন্ত্রকে দায়ী করে আসছে।
তবে বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর দাবি, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি এবং দেশটির নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতেই অধিকাংশ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলো।