
ইরানের সঙ্গে পাকিস্তানসহ ৩ দেশের বৈঠক শুরু, লক্ষ্য জানাল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২০:৩৪

মিশিগানে আয়োজিত রিপাবলিকান পার্টির সমাবেশে কথা বলার জন্য নিকি মিনাজকে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের পক্ষে প্রচার চালাতে মিশিগানে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন এমন একজন অতিথি, যিনি সবার নজর কেড়েছেন। তিনি পপ তারকা নিকি মিনাজ, নিজেকে যিনি ট্রাম্পের ‘এক নম্বর ভক্ত’ বলে দাবি করেন।
স্থানীয় সময় রোববার পোর্ট হিউরনে গুচি ব্র্যান্ডের সোনালি রঙের একটি স্যুট পরেছিলেন মিনাজ। উপস্থিত জনতাকে ট্রাম্পের পাশাপাশি মিশিগানের রিপাবলিকান প্রার্থীদের নাম ধরে স্লোগান দিতে নেতৃত্বও দেন তিনি।
নিকি মিনাজ মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় ট্রাম্প বলেন, ‘তাকে আগে কখনো এত সুন্দর লাগেনি। সে বিষয়টি বোঝে। সে বুদ্ধিমতী।’
নিজের বক্তব্যের সময় ট্রাম্প ‘অ্যানাকোন্ডা’ গানের এই শিল্পীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সিনেটর জন হাস্টেডের ‘নিতম্ব নিয়ে’ তার আগের মন্তব্যগুলো নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেন। ট্রাম্প জানান, রিপাবলিকান দলীয় ওহাইও সিনেটর হাস্টেডের ফুটবল খেলার পটভূমির বিষয়টি ওই প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়েছিল এবং তার মন্তব্যগুলো ছিল কেবল ‘মজা করার ছলে’ করা।
ট্রাম্প বলন, ‘আমি আগে কখনো কোনো পুরুষের সঙ্গে এমনটা করিনি। অনানুষ্ঠানিকভাবে বলতে গেলে- নারীদের ক্ষেত্রে? হ্যাঁ। পুরুষদের ক্ষেত্রে? না।’
এ ধরনের মন্তব্যের জন্য পরিচিত ট্রাম্প এরপরই বলেন, ‘যাই হোক, আমি একটু আগে একটা দারুণ নিতম্ব দেখেছি: নিকি মিনাজ। ওটা চোখ এড়ানো কঠিন।’
ট্রাম্প এসময় নিকি মিনাজকে উঠে দাঁড়ানোর অনুরোধ জানালে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। পরে মিনাজ তার আসন থেকে উঠে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর, বিরল হলেও ক্ষমা প্রার্থনার সুরে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি নিকি অপমানিত বোধ করেননি, তবে আমরা নিকিকে ভালোবাসি। তিনি দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন।’
সূত্র: এনডিটিভি