
মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইট হাউস?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:৫০

ছবি: সংগৃহীত
ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মরিশাসে একটি কারখানায় কনটেইনার চাপায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্লেন-দে-পাপাই এলাকায় একটি কার্গো কনটেইনার ইয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘লে দেফি মিডিয়া’ ও ‘লে মরিসিয়েন’ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
লে দেফি মিডিয়া জানিয়েছে, শ্রমিকরা ক্রেটটি (কাঠের বাক্স) সরানোর সময় দুর্ঘটনাবশত সেটি পড়ে যায়। প্রাথমিক তথ্যের বরাতে লে মরিসিয়েন জানিয়েছে, কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকারের ৪১টি কাচের শিটভর্তি একটি ক্রেট নামানোর সময় সেটি হঠাৎ শ্রমিকদের ওপর পড়ে যায়।
ঘটনার পর প্লেন-দে-পাপাই পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। উদ্ধারকাজে যোগ দেন মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা। পরে মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে নেয়া হয়।
কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেশটির শ্রম মন্ত্রণালয়ও এ ঘটনায় তদন্ত করতে পারে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাজের সময় শ্রমিকদের নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, ভারী মালামাল ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না এবং শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকি ছিল কি না, তা তদন্ত করা হবে।