
বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:১৪

ফ্লোরিডার এগলিন বিমান ঘাঁটিতে একটি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা। ফাইল ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভস্থল বন্ধ ও নেতাদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (১৬ অক্টোবর) দেশজুড়ে ‘লেহরা দো তিরঙ্গা’ নামে পতাকা মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ কর্মসূচিতে জাতীয় পতাকা হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দিল্লির কনট প্লেস এলাকার সেন্ট্রাল পার্কে শুক্রবার বিকেল ৫টায় সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন দীপকে। যারা দিল্লিতে যেতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে জাতীয় পতাকা নিয়ে মিছিল আয়োজনের অনুরোধ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, ‘আমরা তাদের জানিয়ে দেব, তিরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’
সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর এ কর্মসূচির ডাক দেওয়া হলো। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল যন্তর মন্তর থেকে তাদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে যন্তর মন্তরে অনধিকার প্রবেশ, জামিনের শর্ত লঙ্ঘন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর তাদের দিল্লির তিহার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগের দিন সোমবার (১২ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা দেয়া হয়। দিল্লি পুলিশ জানায়, বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করা হয়েছে। ফলে সেখানে আর বিক্ষোভ আয়োজনের অনুমতি থাকছে না।
তিহার কারাগারে নেওয়ার আগে সিজেপি নেতা আশুতোষ রানা বলেন, তাদের লড়াই সাংবিধানিক জবাবদিহি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অখণ্ডতা রক্ষার জন্য। তিনি বলেন, ‘বিক্ষোভস্থল বন্ধ করে দেওয়া এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানোর সংকল্পকে আরও শক্তিশালী করবে।’
সিজেপি নেতাদের দাবি, তাদের আন্দোলনের মূল লক্ষ্য গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। শান্তিপূর্ণ ভিন্নমত দমনে প্রশাসন পুলিশি পদক্ষেপ নিচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
সিজেপি নেতাদের গ্রেফতারের ঘটনায় ভারতের একাধিক বিরোধী নেতা সমালোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্র, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে তারা সিজেপি নেতাদের প্রতি সংহতি জানিয়েছেন। রাহুল গান্ধী তার পোস্টে বলেন, ‘জন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এ জন্য তরুণদের কারাগারে পাঠানো কাপুরুষতার কাজ।’
তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার রক্ষার বৃহত্তর দাবিতে শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক এবং বিরোধী জোট ইন্ডিয়ার (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) শরিক দলগুলো ভিন্ন ব্যানারে কাজ করলেও তাদের লক্ষ্য অভিন্ন। যন্তর মন্তর ভারতের জনগণের জায়গা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘আমরা এটি পুনরুদ্ধার করব।’