
শরণার্থী থেকে ব্রিটিশ এমপি, ইতিহাস গড়লেন সোমালি বংশোদ্ভূত সাগাল আবদি-ওয়ালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৩:২৬

গত শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এ সপ্তাহজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমাবন্দরটির কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার গভীর রাতে হুতি বিদ্রোহীরা দাবি করে, রিয়াদ বিমানবন্দরে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগেই সৌদি আরব জানায়, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে হুতিরা।
সোমবার নোটিশ টু এয়ার মিশনস (এনওটিএএম)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর গ্রিনিচ মান সময় রাত ৯টা পর্যন্ত কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে।
গত শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। এক দশকের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। পরদিন রোববারের আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হন।
বিমান চলাচলের নিরাপত্তা পরামর্শদাতা প্রতিষ্ঠান অপসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি বলেন, ‘বেসামরিক বিমান চলাচলে এ মাত্রার ধারাবাহিক ও তীব্র হামলা নজিরবিহীন।’ তিনি আরও বলেন, ‘বর্তমান ঝুঁকির পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করা হবে, তা নতুন করে ভাবতে হবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।’
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার উড়োজাহাজগুলো রিয়াদের আকাশ এড়িয়ে চলেছে। তবে সৌদি আরবের আকাশসীমা দিয়ে উড়োজাহাজ চলাচল অব্যাহত ছিল এবং দেশটির পশ্চিম উপকূলের প্রধান বিমান চলাচল কেন্দ্র জেদ্দায় ফ্লাইট অবতরণ করেছে।