
চপিং বোর্ডে ছুরি চালালেই কি খাবারে মিশছে মাইক্রোপ্লাস্টিক? যা বলছে গবেষণা
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৮:৫৩

শীতে ত্বক ভেতর থেকে আর্দ্র ও নরম রাখতে পারে ৫ সুপার ফুড। ছবি: সংগৃহীত
শীত আসছে। তাই প্রাকৃতিকভাবে ত্বকের যত্নে বেছে নিতে পারেন ৫টি সুপার ফুডকে। এসব সুপার ফুড ত্বকের গভীর যত্ন নেয়ার পাশাপাশি ত্বককে ভেতর থেকে করে তোলে দীপ্তিময় উজ্জ্বল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে আসুন এক নজরে জেনে নিই, ত্বকের যত্নে ৫টি কার্যকরী সুপার ফুডের কথা-
১. অ্যাভোকাডো : এতে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন সি এবং ভিটামিন ই। এটি ত্বককে ভেতর থেকে আর্দ্র ও নরম রাখতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে।
২. বেরি জাতীয় ফল: যেমন ব্লুবেরি, স্ট্রবেরি): ব্লুবেরি ও স্ট্রবেরির মতো ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ফ্রি-র্যাডিকেলের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে এবং বয়সের ছাপ বা বলিরেখা পড়তে বাধা দেয়।
৩. তৈলাক্ত মাছ: তৈলাক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ভরপুর থাকে। এটি ত্বকের প্রদাহ কমায়, ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে।
৪. সবুজ শাকসবজি: পালং শাকের মতো সবুজ শাকে ভিটামিন এ, সি ও আয়রন থাকে। এগুলো ত্বককে পুষ্টি জোগায় এবং প্রাকৃতিক উপায়ে ডিটক্স করতে সহায়তা করে।
৫. টমেটো: টমেটোতে রয়েছে 'লাইকোপেন' নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি সূর্যরশ্মির ক্ষতিকর ইউভি (UV) রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে এবং বলিরেখা প্রতিরোধে দারুণ কার্যকরী।
প্রাসঙ্গিক:
