
ফোলা ও নরম তুলতুলে চিতই পিঠা তৈরির রেসিপি
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৬:১

নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ১৯ নভেম্বর দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। ফাইল ছবি
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর), ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
৪৬১ - লিবিয়াস সেভেরাস পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে ঘোষিত হন।
৬৩৬ - রাশিদুন খিলাফত কাদিসিয়ার যুদ্ধে সাসানীয় সাম্রাজ্যকে পরাজিত করে।
১৬৪৬ - বর্তমান সেন্ট পিটার্স ব্যাসিলিকা রোমে প্রতিষ্ঠিত হয়।
১৭৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন জে চুক্তি স্বাক্ষর করে।
১৮০২ - গারিনাগু জনগোষ্ঠী ব্রিটিশ হন্ডুরাস (বর্তমান বেলিজ) -এ পৌঁছায়।
১৮০৮ - ফিনীয় যুদ্ধ: ওলকিজোকি চুক্তি ফিনল্যান্ডে শত্রুতার অবসান ঘটায়।
প্রাসঙ্গিক:
১৮১৬ - পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৪৭ - কানাডার দ্বিতীয় রেলপথ মন্ট্রিয়ল ও ল্যাচিন রেলপথ চালু হয়।
১৮৬৩ - মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
১৮৮১ - ইউক্রেনের ওডেসার কাছে গ্রোসলিবেন্থাল গ্রামের নিকট একটি উল্কাপিণ্ড পতিত হয়।
১৮৮৫ - সার্ব-বুলগেরীয় যুদ্ধ: স্লিভনিৎসার যুদ্ধে বুলগেরিয়ার বিজয় বুলগেরিয়া রাজ্য ও পূর্ব রুমেলিয়ার একীকরণকে সুসংহত করে।
১৯১১ - কর্নওয়ালের ডুম বার দুটি জাহাজ আইল্যান্ড মেইড ও অ্যাঞ্জেল-কে ধ্বংস করে।
১৯১২ - প্রথম বলকান যুদ্ধ: সার্বীয় সেনাবাহিনী বিটোলা দখল করে এবং ম্যাসেডোনিয়ায় পাঁচ শতাব্দীর উসমানীয় শাসনের অবসান ঘটে।
১৯১৬ - স্যামুয়েল গোল্ডউইন ও এডগার সেলউইন গোল্ডউইন পিকচার্স প্রতিষ্ঠা করেন।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: এইচএমএএস সিডনি ও এইচএসকে করমোরান-এর মধ্যে যুদ্ধে উভয় জাহাজ পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যায়।
১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৪২ - মুতেসা দ্বিতীয় বুগান্ডার ৩৫তম এবং শেষ কাবাকা হিসেবে অভিষিক্ত হন।
১৯৪৩ - হলোকাস্ট: নাৎসি বাহিনী লভিভের জানোভস্কা বন্দীশিবির ধ্বংস করে এবং অন্তত ৬,০০০ ইহুদিকে হত্যা করে।
১৯৪৪ - জাপানি বিমানবাহিনীর দ্বিতীয় তথা শেষবারের মতো কলকাতায় বিমান হানা হয়।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য ১৪ বিলিয়ন ডলারের যুদ্ধ বন্ড বিক্রির লক্ষ্যে ষষ্ঠ ওয়ার লোন ড্রাইভ ঘোষণা করেন।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লুক্সেমবুর্গীয় প্রতিরোধ বাহিনীর ত্রিশ জন সদস্য ভিয়ানডেনের যুদ্ধে বৃহত্তর ভাফেন-এসএস আক্রমণের বিরুদ্ধে ভিয়ানডেন শহর রক্ষা করেন।
১৯৪৪ - মুকাচেভোতে ট্রান্সকারপাথিয়ান ইউক্রেনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯৪৬ - আফগানিস্তান, আইসল্যান্ড ও সুইডেন জাতিসংঘে যোগদান করে।
১৯৫০ - মার্কিন জেনারেল ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ন্যাটো-ইউরোপের সর্বোচ্চ কমান্ডার হন।
১৯৫২ - গ্রিক ফিল্ড মার্শাল আলেকজান্ডার পাপাগোস গ্রিসের ১৫২তম প্রধানমন্ত্রী হন।
১৯৫৪ - যুবরাজ তৃতীয় রাইনিয়ার কর্তৃক ইউরোপের প্রাচীনতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলে মন্টে কার্লো চালু হয়।
১৯৫৫ - ন্যাশনাল রিভিউ-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৭ - হংকং-এ প্রথম বেতার বাণিজ্যিক টেলিভিশন স্টেশন টিভিবি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৯ - অ্যাপোলো কর্মসূচি: অ্যাপোলো ১২-এর নভোচারী পিট কনরাড ও অ্যালান বিন চাঁদের ওশেনাস প্রসেলারামে অবতরণ করেন।
১৯৬৯ - ফুটবল খেলোয়াড় পেলে তার ১,০০০তম গোল করেন।
১৯৭৭ - টিএপি এয়ার পর্তুগাল ফ্লাইট ৪২৫ মাদেইরা দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হয় এবং ১৩১ জন নিহত হন।
১৯৭৭ - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।
১৯৭৯ - ইরান জিম্মি সংকট: ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনী তেহরানে মার্কিন দূতাবাসে আটক ১৩ জন নারী ও কৃষ্ণাঙ্গ মার্কিন জিম্মিকে মুক্তির নির্দেশ দেন।
১৯৮২ - দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
১৯৮৪ - সান হুয়ানিকো বিপর্যয়: মেক্সিকো সিটির পেমেক্স পেট্রোলিয়াম সংরক্ষণাগারে ধারাবাহিক বিস্ফোরণে প্রায় ৫০০ জন নিহত হন।
১৯৮৫ - স্নায়ুযুদ্ধ: জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ প্রথমবার বৈঠক করেন।
১৯৮৫ - পেনজয়েল টেক্সাকোর বিরুদ্ধে ১০.৫৩ বিলিয়ন ডলারের রায় জেতে।
১৯৮৫ - মালয়েশিয়ার বালিং-এ পুলিশ ইব্রাহিম মাহমুদ-এর নেতৃত্বাধীন একটি ইসলামী সম্প্রদায়ের বাড়িঘর অবরোধ করে।
১৯৮৮ - সার্বিয়ার কমিউনিস্ট প্রতিনিধি ও ভবিষ্যৎ রাষ্ট্রপতি স্লোবোদান মিলোশেভিচ ঘোষণা করেন যে কসোভোতে আলবেনীয় বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা সার্বিয়া আক্রান্ত।
১৯৯০ - ওয়ারশ চুক্তি ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
১৯৯৩ - চীনের শেনজেনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৮৭ জন নিহত হন।
১৯৯৪ - যুক্তরাজ্যে প্রথম জাতীয় লটারি ড্র অনুষ্ঠিত হয়।
১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৯৬ - মহাকাশ যান কর্মসূচি: কলম্বিয়া এসটিএস-৮০ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৬ - ইলিনয়ের কুইন্সি আঞ্চলিক বিমানবন্দরে দুটি বিচক্রাফট বিমানের সংঘর্ষে ১৪ জন নিহত হন।
১৯৯৭ - স্পেস শাটল কলম্বিয়া এসটিএস-৮৭ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৮ - ক্লিনটন-লিউইনস্কি কেলেঙ্কারি: মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করে।
১৯৯৯ - চীন প্রথমবারের মতো শেন ঝু মহাকাশযান মহাকাশে প্রেরণ করে।
১৯৯৯ - জন কার্পেন্টার টিভি গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার? -এ প্রথম শীর্ষ পুরস্কার জেতেন।
২০০১ - মার্কিন কংগ্রেস এভিয়েশন ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করে এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গঠিত হয়।
২০০২ - গ্রিক তেলবাহী জাহাজ এমভি প্রেস্টিজ গ্যালিসিয়ার উপকূলে দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়।
২০০৪ - এনবিএ ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ ম্যালিস অ্যাট দ্য প্যালেস সংঘটিত হয়।
২০১০ - নিউজিল্যান্ডের পাইক রিভার খনিতে চারটি বিস্ফোরণের প্রথমটি ঘটে এবং ২৯ জন নিহত হন।
২০১৩ - বৈরুতে ইরানি দূতাবাসে দ্বৈত আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত হন।
২০২২ - কলোরাডো স্প্রিংসের ক্লাব কিউ নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত ও ১৭ জন আহত হন।
২০২৩ - ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে।
১৭১১ - মিখাইল লোমোনোসভ, রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ।
১৮০৫ - সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপস।
১৮২৮ - লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ।
১৮৩১ - জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি।
১৮৩৮ - ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন।
১৮৪৩ - রিচার্ড আভেনারিউস, ছজার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।
১৮৫২ - আম্মেম্বল সুব্বা রাও পাই, ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত্ব কানাড়া ব্যাংকের প্রতিষ্ঠাতা।
১৮৭৭ - বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
১৮৭৭ - ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী।
১৮৮৭ - জেমস ব্যাচেলার সামনার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯১২ - জর্জ এমিল পালাডে, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯১৩ -অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক।
১৯১৪ - একনাথ রানাডে, ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক।
১৯১৫ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
১৯১৭ - ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী।
১৯১৮ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।
১৯২৫ - সলিল চৌধুরী, প্রখ্যাত বাঙালি গীতিকার সুরকার।
১৯৩৬ - ইউয়ান ৎসে লি, নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৫০ - রেহানা সুলতান, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫১ - জিনাত আমান, ভারতের প্রখ্যাত অভিনেত্রী।
১৯৫৩ - সুবীর নন্দী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৫৫ - ডা পূর্ণেন্দুবিকাশ সরকার, ২০২৩ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কারে সম্মানিত চিকিৎসক।
১৯৫৪ - আবদুল ফাত্তাহ আল-সিসি, মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিশরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৯৬১ - মেগ রায়ান, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
১৯৬২ - জোডি ফস্টার, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
১৯৭৫ - সুস্মিতা সেন, ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এর মিস ইউনিভার্স।
১৯৮৫ - ক্রিস্টোফার ঈগলস, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ - সিলভিয়া সোলার এস্পিনসা, স্প্যানিশ টেনিস খেলোয়াড়।
১৬৬৫ - নিকোলাস পউসিন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী।
১৮২৮ - অষ্ট্রিয়ার খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট।
১৮৩১- তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ব্রিটিশ বিরোধী বিপ্লবী
১৮৫০ - রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক।
১৯১৫ - জো হিল, একজন সুইডেনে জন্মগ্রহণকারী আমেরিকার গীতিকার এবং সংগঠক।
১৯৪২ - ব্রুনো সচুলয, পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক।
১৯৮৮ - জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান।
১৯৮৯ - এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা।
২০০৪ - জন রবার্ট ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক।
২০০৭ - সঞ্জীব চৌধুরী, সাংবাদিক, সংগীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক ছিলেন।
২০১১ - ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
২০১৩ - ফ্রেডরিক স্যাঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক।
আন্তর্জাতিক পুরুষ দিবস
বিশ্ব শৌচালয় দিবস