
বাসমতি চালে মজাদার ঝাল ইলিশ পোলাও
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৫২

পূজার ছুটিতে বাড়িতে আত্মীয়-স্বজনের আনাগোনা, জমিয়ে খাওয়াদাওয়া আর পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত—সব মিলিয়ে উৎসবের আমেজ। আর বিশেষ দিনের খাবারের তালিকায় যদি থাকে ঘন মসলায় কষানো মাটন কারি, তাহলে ভোজের আনন্দ যেন আরও বেড়ে যায়। গরম ভাত, পোলাও কিংবা লুচির সঙ্গে এই মাটন কারি জমে যাবে দারুণ। চলুন, জেনে নেওয়া যাক ঘরেই সহজে কীভাবে তৈরি করবেন সুস্বাদু মাটন কারি। রেসিপি দিয়েছেন- শেফ ফারজানা বাতেন
উপকরণ: মাটন - ৫০০ গ্রাম, টক দই ১ কাপ, লেবুর রস ১ টি, পেঁয়াজ কুচি - ২/৩ টি, টমেটো কুচি - ১টি, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, বড় এলাচ ২/ ৩ টি, তেজপাতা ২টি, ছোট এলাচ ৩টি, শুকনো মরিচ ২/৩ টি, লবঙ্গ- ৪/৫ টি, দারুচিনি ২টি, হলুদ গুড়ো - ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুড়ো -১ চা চামচ, জিরা গুড়ো ১ চা চামচ, ধনে গুড়ো- ১চা চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, প্রয়োজন মতো পানি।
প্রণালী: মাটন ভালো করে ধুয়ে নিয়ে, টক দই, গরম মসলা গুড়ো, লবন , লেবুর রস ও তেল দিয়ে ৪ / ৫ ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে ঘি গরম করে শুকনো মরিচ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ও টমাটো কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।ভাজা হলে ম্যারিনেট করা মাটন ঢেলে দিতে হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সব গুড়ো মসলা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে স্বাদমতো লবন, চিনি দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। গোটা গরম মশলা আগে থেকে গুড়ো করে রাখতে হবে । মাটন সিদ্ধ হয়ে গেলে তাতে গোটা গরম মশলা গুড়ো ছড়িয়ে দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। কম আঁচে ৩/ ৪ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। এরপর সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের মাটন কারি।