
মধু গরম করে খেলে কী ঘটে শরীরে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৮:১৯

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। ফাইল ছবি
আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আজ চাঁদ সিংহ রাশিতে গোচর করবে আর রাত ১১টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক কৃষ্ণা নবমী তিথি। তারপর শুরু হবে কার্তিক কৃষ্ণা দশমী তিথি। এর পাশাপাশি আজ থাকবে শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব।
ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে এক নজরে জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য-
১। মেষ: আজ বিয়ের কথা এগোতে পারে। কফ-সর্দি-কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় লাভবান হবেন। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধীরা আজ আপনার সামনে নমনীয় হবে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে।
২। বৃষ: পারিবারিক কারণে চিন্তা বাড়তে পারে। ঋণের আবেদন আজ মঞ্জুর হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পেতে পারেন। সন্তানের কারণে অর্থ ব্যয় হতে পারে। হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় পরিশ্রম করলে সাফল্য আসবে।
৩। মিথুন: ঘরবাড়ি কেনার সুযোগ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা প্রবল। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজে দেরি হবে। নতুন চাকরি পেতে পারেন। দুর্ঘটনায় আঘাত পাওয়ার যোগ রয়েছে।
৪। কর্কট: আজ ধর্মীয় কাজে মন আকৃষ্ট হতে পারে। পড়াশোনায় সাফল্য আসবে। উপকারের প্রতিদান আজ আপনি নাও পেতে পারেন। যৌথ বা অংশীদারি ব্যবসা লাভজনক হবে। কর্মক্ষেত্রের গুরুদায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ন্যায্য প্রাপ্তিতে অপেক্ষায় থাকতে হতে পারে।
৫। সিংহ: আজ বাকসংযম না রাখলে শত্রু বৃদ্ধি হতে পারে। ঝুঁকিবহুল কাজ থেকে বিরতি নিন। কথা বলে আইনি জটিলতা এড়ানোর চেষ্টা করুন। আজ কাজের সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ফল আশানুরূপ হবে না। ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন।
৬। কন্যা: উচ্চরক্তচাপ ও রক্তপাত সংক্রান্ত শারীরিক কষ্ট ভোগের যোগ রয়েছে। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। অফিসে অধঃস্তন কর্মীর সঙ্গে ঝগড়ায় জড়াতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ করলে লোকসানের শঙ্কা রয়েছে। সঙ্গীতশিল্পীরা প্রতিভার স্বীকৃতি পেতে পারেন।
৭। তুলা: অতিরিক্ত মানসিক চিন্তায় আজ আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। অহেতুক ব্যয় বাড়তে পারে। ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সমস্যার সমাধান হবে। কাউকে অর্থ সাহায্য করলে সমস্যায় পড়তে পারেন।
৮। বৃশ্চিক: আইনি বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। সন্তানের চিন্তায় উদ্বিগ্ন থাকবেন। নতুন বাড়ি নির্মাণের যোগাযোগ হতে পারে। নতুন কোনও উদ্যোগ আজ না শুরু করাই শ্রেয়। পুরনো বন্ধুর সাহায্য পেতে পারেন।
৯। ধনু: আজ সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। চাকরিতে অনিশ্চয়তা বাড়বে। ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ না করাই ভালো। বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। ক্রনিক রোগের পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা রয়েছে। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্ত হতে পারেন।
১০। মকর: আজ পেশা পরিবর্তনের যোগ রয়েছে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। বাড়িতে নিকট আত্মীয়ের আগমন হতে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন। বিয়ের কথা এগোতে পারে।
১১। কুম্ভ: আবেগের বশে কোনও কাজ করে আজ অনুতপ্ত হতে পারেন। আত্মীয়দের প্ররোচনায় সংসারে সাময়িক অশান্তি হতে পারে। দূর ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে গুরুজনদের সঙ্গে মতানৈক্য হতে পারে। হিতাকাঙ্খীর সহায়তায় হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা পাবেন।
১২। মীন: সন্তান সম্পর্কিত দুশ্চিন্তার অবসান হবে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। অপুষ্টি, অম্ল, অজীর্ণ সংক্রান্ত শারীরিক সমস্যা হতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে নিজের চেষ্টায় ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন। বন্ধু-বান্ধবের জন্য অর্থ ব্যয় হতে পারে।