
মধু গরম করে খেলে কী ঘটে শরীরে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৪

শ্বাসকষ্ট হলে স্বস্তির জন্য কিছু ঘরোয়া উপায় উপকারী হতে পারে। ছবি: সংগৃহীত
হঠাৎ শ্বাসকষ্ট হলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এটি কখনও অ্যালার্জি, ঠান্ডা, হাঁপানি, গরম আবহাওয়া বা ধুলাবালুর কারণে হতে পারে। তবে গুরুতর শ্বাসকষ্ট হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাময়িক স্বস্তির জন্য কিছু ঘরোয়া উপায় উপকারী হতে পারে।
শ্বাসকষ্ট হলে তাৎক্ষণিক কী করবেন?
১. সোজা হয়ে বসুন: শুয়ে না থেকে সোজা হয়ে বসলে ফুসফুস সহজে প্রসারিত হতে পারে এবং শ্বাস নিতে সুবিধা হয়।
২. ধীরে ধীরে গভীর শ্বাস নিন: নাক দিয়ে ধীরে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। এতে শরীর কিছুটা শান্ত হয় এবং অক্সিজেন গ্রহণ বাড়তে পারে।
৩. কুসুম গরম পানি পান করুন: গলা শুকিয়ে গেলে বা কফ জমলে কুসুম গরম পানি স্বস্তি দিতে পারে।
৪. বাষ্প নিন: গরম পানির ভাপ নিলে নাক বন্ধভাব ও কফ কিছুটা কমতে পারে। তবে খুব গরম ভাপ নেওয়া থেকে সতর্ক থাকুন।
৫. আদা ও মধু: আদা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। হালকা গরম পানিতে আদা ও সামান্য মধু মিশিয়ে খেলে গলা আরাম পেতে পারে।
৬. ধুলাবালি ও ধোঁয়া এড়িয়ে চলুন: ধূমপান, রান্নার ধোঁয়া বা ধুলাবালি শ্বাসকষ্ট বাড়াতে পারে। তাই পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন জায়গায় থাকুন।
৭. ইনহেলার থাকলে ব্যবহার করুন: যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের পুরোনো সমস্যা আছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করতে পারেন।
যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে
- হাঁপানি
- অ্যালার্জি
- ঠান্ডা বা ফ্লু
- অতিরিক্ত দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাক
- ফুসফুসের সংক্রমণ
- হৃদরোগ
নিচের লক্ষণ থাকলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন—
- ঠোঁট বা মুখ নীল হয়ে যাওয়া
- বুকব্যথা
- কথা বলতে কষ্ট হওয়া
- খুব দ্রুত শ্বাস নেওয়া
- অচেতন বা ঝিমিয়ে পড়া
- ইনহেলারেও কাজ না হওয়া
প্রতিরোধে করণীয়
- ধূমপান এড়িয়ে চলা
- নিয়মিত ব্যায়াম
- পর্যাপ্ত পানি পান
- অ্যালার্জির কারণ থেকে দূরে থাকা
- ঘর পরিষ্কার রাখা