
জেন জির নতুন সম্পর্কের নাম ‘মেবিলেশনশিপ’, এটা আসলে কেমন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২০

নারিকেলের সাদা নাড়ু। ফাইল ছবি
বাঙালি খাবারের মধ্যে জনপ্রিয় নারিকেলের নাড়ু। যেকোনো উৎসব কিংবা পূজা-পার্বনে মিষ্টিজাতীয় এ খাবার যেন স্বাদের পূর্ণতা এনে দেয়। সুস্বাদু এ খাবারটি আপনিও বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন।
নারিকেলের সাদা নাড়ু তৈরির জন্য নারিকেলের সাথে মিশিয়ে নিতে হবে চিনি। আসুন এক নজরে জেনে নিই রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণ: কোড়া নারিকেল ২ কাপ, চিনি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ২টি, গুড়া পাউডার ১/২ কাপ, তরল দুধ ১ কাপ, ময়দা ২ চামচ, কাঠবাদাম কুচি ১ চামচ।
যেভাবে তৈরি করবেন: প্রথমে সসপ্যানে তরল দুধ গরম করে এতে দিয়ে দিন এলাচ ও ঘি। কিছুক্ষণ পর এতে যোগ করুন ময়দা, গুড়া দুধ, চিনি। ১ মিনিট নাড়াচাড়ার পর এতে দিন কোড়া নারিকেল। মিশ্রণে সাদাভাব রাখতে অনবরত নাড়ুন। আঠালো হলে সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করুন।
এবার হাতে সরিষা তেল মেখে গোল বলের আকৃতি নাড়ু তৈরি করুন। বলগুলো গুড়া দুধে ঘুরিয়ে নিন। পরিবেশনের আগে নাড়ুর উপরে দিয়ে দিন কাঠ বাদাম কুচি।