
নারীদের হার্ট অ্যাটাকের আগে যা যা ঘটে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৮:৫২

বিশ্বের সেরা পানীয়ের একটি কফি যা ওজন নিয়ন্ত্রণেও দারুণ কাজ করে। ফাইল ছবি
যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন তারা দ্রুত ওজন কমাতে লাইফস্টাইলে বেশকিছু পরিবর্তন আনেন। অনেকে আবার ডায়েট লিস্টেও লাগাম টানেন। কিন্তু আপনি কি জানেন, দ্রুত ওজন কমাতে আপনি কাজে লাগাতে পারেন ব্ল্যাক কফিকে।
ডায়েটেশিয়ানরা বলছেন, সঠিক নিয়ম মেনে ব্ল্যাক কফি খেলে তা দ্রুত ওজন কমাতে অনেকটাই সাহায্য করে। আসুন এক নজরে জেনে নিই, ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম--
১। দুধ ও চিনি বর্জন: ব্ল্যাক কফিতে কোনো ধরনের চিনি, কৃত্রিম মিষ্টি, ক্রিম বা দুধ মেশানো যাবে না। এতে কফিতে ক্যালোরি প্রায় শূন্য থাকে।
২। পরিমাণ: প্রতিদিন সর্বোচ্চ ১ থেকে ২ কাপ (বা সর্বোচ্চ ৩ কাপ) ব্ল্যাক কফি পান করা নিরাপদ। অতিরিক্ত কফি পান করলে অ্যাসিডিটি, বুক ধড়ফড় বা ঘুমের সমস্যা হতে পারে।
৩। শরীরচর্চার আগে: ব্যায়াম বা ওয়ার্কআউট শুরু করার ৩০ থেকে ৬০ মিনিট আগে এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন। এটি ফ্যাট বার্ন বা চর্বি ঝরার হার বাড়িয়ে দেয়।
৪। সকালে বা দুপুরে: সকালের নাশতার পর থেকে দুপুরের খাবারের আগের সময়টি (যেমন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে) কফি খাওয়ার উপযুক্ত সময়। এ সময়ে কফি খাওয়ার অভ্যাস ক্ষুধা কমায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
৫। বিকেলের পর বর্জন: বিকেল ৪টার পর ব্ল্যাক কফি না খাওয়া ভালো। কারণ এটি রাতে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।
বিশেষ টিপস
* বিপাকক্রিয়া বাড়াতে চাইলে কফিতে সামান্য দারুচিনি গুঁড়ো বা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
* শুধু ব্ল্যাক কফি খেলেই ওজন কমে না; এর পাশাপাশি সুষম ও ক্যালোরি-নিয়ন্ত্রিত ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করা আবশ্যক।