
সার বণ্টনে সরকারের কর্তৃত্ববাদী আচরণে হুমকির মুখে কৃষিখাত: গোলাম পরওয়ার
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২

বাম দিক থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও প্রয়াত সাবেক উপমন্ত্রী আবদুল হাই
বিএনপির সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মরহুম আবদুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আবদুল হাইকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপোসহীন যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন তিনি।
রিজভী আরও বলেন, জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়নে তিনি ব্যাপক অবদান রাখেন। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ, জনঘনিষ্ঠ ও সজ্জন মানুষ, যাঁর সর্বমহলে অকৃত্রিম গ্রহণযোগ্যতা ছিল।
শোকবার্তায় আবদুল হাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুল হাই। তিনি মুন্সিগঞ্জ থেকে পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।