
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
সরকারকে বিতর্কিত করতেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য দিয়েছেন কি না— এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পুলিশ প্রধানের বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সব দলকে ফ্যাসিবাদবিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানাই।
এসময় সস্তা কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এদিন সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এতে অংশ নেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দোয়া-মোনাজাত শেষে রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হওয়ার মতো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলের বিরত থাকা উচিত।
এসময় সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।