
পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বাংলাদেশ-ভারত পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজ না থাকায় ১৯৯৬ সালের পর থেকে বাংলাদেশ প্রত্যাশিত পানি পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, বিগত সরকারের নতজানু নীতির কারণে পানির প্রশ্নে বাংলাদেশকে আরও বেশি প্রভাবিত করার সুযোগ পেয়েছে প্রতিবেশী দেশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে পদ্মা ও তিস্তা ব্যারেজের ভূমিকা এবং নদ-নদী রক্ষা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় পদ্মা ও তিস্তার পানিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কার প্রভাবে রাজশাহীতে গত ২০ থেকে ২৫ বছরে বৃষ্টিপাত ৩০ শতাংশ কমেছে। এখন পদ্মা ব্যারেজের মাধ্যমে সংকট সমাধান হলে সমস্যা কোথায়? পদ্মা ও তিস্তা ব্যারেজ দিয়ে যদি পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায় তবে সুন্দর সুজলা-সুফলা দেশ গড়তে পারব। জীব ও বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখতে পারব।
পানি নিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বিত আলোচনার আহ্বান জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, দেশপ্রেমকে ধারণ করে পানি চুক্তি নিয়ে কাজ করতে হবে। আমাদের ন্যায্য পাওনার জন্য কথা বলতে হবে। যতটুকু পানি পাওয়ার কথা সেটা কখনো পাইনি। এটা নিয়ে সেভাবে আমরা কথা বলতেও দেখিনি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সামগ্রিকভাবে আলোচনা করা দরকার। ভারত নিজেও পানিসংকটের মুখোমুখি হচ্ছে, অথচ অন্য দেশের পানি কেড়ে নিতে দ্বিধা করছে না।
এর আগে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর গণসংলাপে বিদ্যুৎ খাত নিয়ে কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারের আমলে জবাবদিহিতা থাকায় সেই সুযোগ নেই।
এসময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, জাপানসহ উন্নয়ন সহযোগীদের নিয়ে সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে।