
চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ না থাকায় তিস্তার পানি পায়নি বাংলাদেশ: রিজভী
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

বিক্ষোভে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ড মামলার নথিপত্র গায়েব করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
একইসঙ্গে, সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলাটি পুনরুজ্জীবিত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হব।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এ ব্যাপারে কথা বলেন।
সমাবেশে ২৮ অক্টোবরের সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেন জামায়াত নেতারা।
তাদের অভিযোগ, বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আঁতাত করছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।