
জুলাই সনদ বাস্তবায়ন হলে লংমার্চ, রোডমার্চ কিছুই হবে না: গোলাম পরওয়ার
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৩:১৮

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা ও ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই দু’দিনের কর্মসূচি জামায়াতের।
জামায়াতের সব শাখাকে এ দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে।