
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা নিহত
রাজনীতি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:১১
ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। ছবি ভিডিও থেকে নেয়া
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এতে বলা হয়, জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ৩০ কার্তিক ১৪৩৩/১৫ নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।
এদিকে বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন। স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, ‘এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।’
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।
প্রাসঙ্গিক:
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ।
এ বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড. ওসমান ফারুক।