
আইয়ামে বিজের রোজা কী?
ব্রেকিং
মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৪০

হাজ্জা সারহুদা সিতিতি
আলজেরিয়ার সবচেয়ে বয়স্ক নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩২ বছর। সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া তার হজ পালনের একটি ভিডিওসহ মৃত্যুর খবর জানিয়েছে।
আলজেরীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারহুদার জন্ম গালমা প্রদেশের শিনিউ এলাকায়। পরে তিনি তেবেসা শহরে বসবাস শুরু করেন। ১৮৯৪ সালে জন্ম নেওয়া এই নারী দীর্ঘ জীবন, বড় পরিবার ও জীবনের শেষ প্রান্তে হজ পালনের কারণে ব্যাপক পরিচিতি পান। তার মৃত্যুতে দেশজুড়ে শোক ও আগ্রহ তৈরি হয়েছে।
জানা যায়, ২০ বছর বয়সে তিনি বিয়ে করেন। তার ১৫ সন্তান ছিল। জীবনের দীর্ঘ সময় তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।
২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে তিনি পবিত্র হজ পালন করেন। এতে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৌদি আরবে হজ করতে যাওয়ার খবর তখন গণমাধ্যমে গুরুত্ব পায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে তিনি দুইবার ওমরাহ করেছিলেন।
প্রচলিত জন্মসাল ১৮৯৪ ধরলে তার জীবনকালে আলজেরিয়ার ইতিহাসে বড় পরিবর্তন ঘটে গেছে। তিনি ফরাসি ঔপনিবেশিক শাসন দেখেছেন। দেখেছেন স্বাধীনতার জন্য আলজেরীয় বিপ্লব ও দেশের স্বাধীনতা অর্জন। এরপর কয়েক দশকের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরেরও সাক্ষী ছিলেন তিনি।
তেবেসায় পরিবারের সঙ্গে থাকা এই নারীর জীবনকাহিনি আলজেরিয়ার মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। তার দীর্ঘ জীবন একাধিক প্রজন্মের পরিবর্তন ও দেশের ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে।