
কুরআনের যে হকগুলো প্রতিটি মুসলিমের আদায় করা উচিত
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি হিফজুর রহমান।
বাংলাদেশের ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের জীবনকর্ম সংরক্ষণের লক্ষ্যে প্রকাশিত হয়েছে চার খণ্ডের বৃহৎ জীবনীগ্রন্থ ‘আকাবিরে বাংলাদেশ’। এতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার এক হাজারেরও বেশি মরহুম আলেম, ওলামায়ে কেরাম, পীর ও বুযুর্গের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিসিসিসি হলে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির চারটি খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। মুফতি ইমরান হুসাইনের সংকলনায় এবং আনোয়ার লাইব্রেরির প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বরেণ্য আলেম, লেখক, গবেষক ও বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগ ও জেলাভিত্তিক এত বৃহৎ পরিসরে আকাবিরে উলামায়ে কেরামের জীবনী সংকলন করা হয়েছে। চার খণ্ডের এ গ্রন্থে এক হাজারের বেশি আলেম, পীর ও বুযুর্গের জীবন, কর্ম ও অবদান স্থান পেয়েছে। এর মাধ্যমে দেশের ইসলামি ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের প্রয়াস নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি হিফজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমীদুল মাওলা।
স্বাগত বক্তব্য দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতি জাবের কাসেমী, মুফতি ফয়সাল আহমদ জালালাবাদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতি আবু মুহাম্মদ রাহমানি, মুফতি মহিউদ্দিন কাসেমী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল গাফফার ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিশিষ্ট আলেম ও ব্যক্তিবর্গ।
প্রাসঙ্গিক:
