
কুরআনের যে হকগুলো প্রতিটি মুসলিমের আদায় করা উচিত
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে মহা-সম্মেলন।
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আগামী বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য আলেম, ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বয়ান ও নসিহত। এতে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য দেবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।
সম্মেলনে নসিহত পেশ করবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা আওরঙ্গজেব ফারুকী ও আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী, সিলেটের বিশিষ্ট মুফাসসির আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, ঢাকার মুফতি দিলওয়ার হোসাইন, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, কুমিল্লার মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, ঢাকার মাওলানা হাসান জামিল ও মুফতি আনিছুর রহমান আশরাফী।
দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ দাওয়াত জানানো হয়েছে।
প্রাসঙ্গিক: