
ইতিহাসে প্রথম: মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই ধরে ফেলল স্পেসএক্স
বিজ্ঞান-প্রযুক্তি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৮

দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক লেনদেন— প্রযুক্তির ছোঁয়ায় জীবন এখন আগের চেয়ে অনেক সহজ। তবে জীবনযাত্রার এই সহজীকরণের উল্টো পিঠেই দৃশ্যমান হচ্ছে বড় নিরাপত্তা সংকট।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে আগামী পাঁচ বছরে দেশে সাইবার হামলার ঝুঁকি অন্তত দশগুণ বাড়বে, এমনটাই বলছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পর্যবেক্ষণ।
তবে এই বিপুল ধাক্কা সামলানোর সক্ষমতা নেই দেশের অনেক প্রতিষ্ঠানেরই।
সাইবার ঝুঁকির এই শঙ্কার প্রমাণ মিলেছে সম্প্রতি। প্রোগ্রামিং ভাষা 'পিএইচপি'-র একটি ত্রুটির কারণে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়ে বলে জানায় বিজিডি ই-গভ সার্ট।
এমন দুর্বলতা ভাবিয়ে তুলেছে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, কোইকার মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদেরও।
সাইবার নিরাপত্তা বাড়াতে সম্পূর্ণ বিনা খরচে উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে তারা। সেই প্রশিক্ষণে ধাপে ধাপে দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এরই মধ্যে ১২০টি নতুন পদে জনবল নিয়োগের সবুজ সংকেত পেয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
শুধু জনবল তৈরিই নয়, সময়ের প্রয়োজনে কঠোর করা হচ্ছে আইনি কাঠামোও।
প্রাসঙ্গিক:
