
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:১১

স্কটল্যান্ড সবশেষ ২০২১ সালের বিশ্বকাপে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। ছবি: এএফপি
নারীদের প্রতি তালেবান সরকারের নীতির কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন না করার ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে আইসিসির টুর্নামেন্ট হলে তারা খেলবে বলে জানিয়েছে।
না খেলার ঘোষণা দিয়ে স্কটল্যান্ড জানিয়েছে, আফগানিস্তানের নারী ক্রিকেট এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত তারা স্বতঃপ্রণোদিত হয়ে আফগানিস্তানের বিপক্ষে কোনো ক্রিকেট ম্যাচ আয়োজন করবে না। আইসিসির টুর্নামেন্টে বাধ্যতামূলক হলে তবেই খেলবে, এর মধ্যে প্রস্তুতি ম্যাচও অন্তর্ভুক্ত থাকবে।
স্কটল্যান্ড সবশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে খেলেছিল। তবে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০২৪ ও ২০২৬) আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চলতি গ্রীষ্মে স্কটল্যান্ডের সঙ্গে সম্পর্ক ও কার্যক্রম পর্যালোচনার উদ্যোগ নেয়। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ-সুবিধা ব্যবহারের জন্য আফগানিস্তান অনুরোধ জানালে এই পর্যালোচনার সূত্রপাত হয়। তবে শেষ মুহূর্তে অনুরোধ জানানো এবং উপযুক্ত ভেন্যু না পাওয়ায় তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।
ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (এপিএল) আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে স্কটিশ ক্রিকেটারদের খেলার সম্ভাব্য প্রাপ্যতা নিয়েও এসিবি যোগাযোগ করেছিল। সেটিও এই পর্যালোচনার অন্যতম কারণ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলা স্কটল্যান্ডের ওপেনিং ব্যাটার জর্জ মানসি গত সপ্তাহে অনুষ্ঠিত এপিএলের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, লিগটি আইসিসির অনুমোদন পেলে মানসিকে তারা অনাপত্তিপত্র (এনওসি) দেবে। এটাকে বর্তমান আফগান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে ব্যাখ্যা করা যাবে না বলে জানিয়েছে তারা।
প্রাসঙ্গিক: