
কোচের সমালোচনা করার পর ম্যানইউর একাদশে জায়গা হয়নি অধিনায়ক ব্রুনোর
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২১:৪৬

অ্যান্ডারসন ২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ছবি: এএফপি
জেমস অ্যান্ডারসনও নিশ্চিত করলেন, ল্যাঙ্কাশায়ার তাকে আর ধরে রাখতে চায় না। সদ্য সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ দুইয়ে ল্যাঙ্কাশায়ারকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১১ ম্যাচে এই পেসার ১৭.৬৮ গড়ে নিয়েছেন ৫০ উইকেট।
অ্যান্ডারসনের এই পারফরম্যান্স সত্ত্বেও ল্যাঙ্কাশায়ার ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে থেকে মৌসুম শেষ করেছে। তলানিতে থাকা গ্লুচেস্টারশায়ার থেকে একধাপ উপরে ছিল তারা। সব মিলিয়ে দলটি অ্যান্ডারসনকে আগামী মৌসুমের জন্য ধরে রাখবে না, ল্যাঙ্কাশায়ার বিষয়টি তিনদিন আগে জানিয়েছিল। অ্যান্ডারসন তাদের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ২০০১ সালে।
২৫ বছরের সম্পর্ক শেষে ল্যাঙ্কাশায়ারের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি শুভকামনা জানিয়েছেন অ্যান্ডারসন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার অনুভূতি সব সময়ই আমার কাছে বিশেষ কিছু ছিল। এখানে খেলার অনেক অবিস্মরণীয় স্মৃতি রয়েছে আমার, যার মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করার সম্মানও রয়েছে। সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকত, তাহলে এর সমাপ্তি এভাবে হতো না। তবে ভবিষ্যতের জন্য দলের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার শুভকামনা রইল।’
অ্যান্ডারসন লেখেন, ‘ছোটবেলা থেকেই আমি ল্যাঙ্কাশায়ারকে সমর্থন করে আসছি। তাই ২৫ বছর ধরে এই দলের হয়ে খেলতে পারাটা ছিল স্বপ্নপূরণের মতো।’
অ্যান্ডারসন কি ক্রিকেটকে বিদায় জানাবেন, নাকি অন্য কোনো কাউন্টি দলের হয়ে খেলার চেষ্টা করবেন? যদি অবসরেই চলে যান, তবে তার ঘরোয়া ক্রিকেটের শেষটাও হবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার মতো করেই। জাতীয় দলের হয়ে আরও খেলে যাওয়ার ইচ্ছা ছিল তার। রব কি, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অনুরোধে অবসরে যান তিনি। এই পেসার ২০২৪ সালের গ্রীষ্মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলেন।
টেস্টে ২৬.৪৫ গড়ে ৭০৪টি টেস্ট উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই কিংবদন্তি পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১১৯৩টি।