
২৫ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর ল্যাঙ্কাশায়ারের প্রতি অ্যান্ডারসনের শুভকামনা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২০:৪৬

ব্রুনোর জায়গা হয়েছে বেঞ্চে। ছবি: এএফপি
দলের অধিনায়ক। তাও বোর্নেমাউথের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে জায়গা হয়নি ব্রুনো ফার্নান্দেজের। তাকে একাদশের বাইরে রেখেই ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
একাদশে ব্রুনোর না থাকার ঘটনাটি ঘটল পর্তুগিজ ফুটবলার প্রকাশ্যে দলের কোচ মাইকেল ক্যারিকের সমালোচনা করার পর। গত বুধবার কোমোর বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর ব্রুনো ফার্নান্দেজ ক্যারিকের কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কোমোর খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি না করার নির্দেশনা নিয়ে যে তিনি অসন্তুষ্ট, সেটিও ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দেন।
সম্প্রতি ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। তিনিও বোর্নেমাউথের বিপক্ষে একাদশে নেই। তবে ব্রুনোর মতো বেঞ্চে রয়েছেন। ব্রুনোর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ম্যাগুয়ার।
ক্যারিক অবশ্য ব্রুনোর একাদশে না থাকার পেছনে ফুটবলীয় সিদ্ধান্ত ও মার্তিনেজের ক্ষেত্রে ফিটনেসের কথা বলেছেন। স্কাই স্পোর্টসকে এই কোচ বলেন, ‘এটি সব সময়ই কঠিন সিদ্ধান্ত। দলের জন্য সঠিক পারফরম্যান্স নিশ্চিত করতে আমাদের মনে হয় যে সিদ্ধান্তটি সবচেয়ে ভালো, সেটিই নিতে হবে।’
সমালোচনামুখর হওয়ায় ব্রুনো ও লিসান্দ্রো নিজেরাই সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি এই দুজনের ব্যবহারকে বাচ্চাদের মতো আচরণ উল্লেখ করে আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছেন দলটির সাবেক ফুটবলার ওয়েইন রুনি।