
এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলেন কোর্তোয়া
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:২

আলভারেজ অ্যাতলেটিকো ছেড়ে বার্সায় যেতে চেয়েছিলেন। ছবি: এএফপি
অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়বেনই, রীতিমতো জেদ ধরে বসেছিলেন হুলিয়ান আলভারেজ। অ্যাতলেটিকোও তাকে না ছাড়ার ব্যাপারে ছিল নাছোড়বান্দা। আর্জেন্টাইন তারকা শেষ পর্যন্ত নতুন কোনো ক্লাবে ভিড়তে পারেননি।
বিশ্বকাপ চলাকালে অ্যাতলেটিকো ছাড়ার ইচ্ছার কথা জানানো আলভারেজের পছন্দের গন্তব্য ছিল বার্সেলোনা। ওই ইচ্ছার প্রকাশ করার কারণে নিজ দলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এই ফুটবলার নিজের কথাগুলোকে ভুল ছিল বলে অভিহিত করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে গোল করার পর আলভারেজ এই ক্ষমাপ্রার্থনা করেন। মোভিস্টারকে তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি যেভাবে কথাগুলো বলেছিলাম এবং যে সময়ে বলেছিলাম, তা ভুল ছিল।’
আলভারেজ যোগ করেন, ‘সমর্থকেরা কেন ক্ষুব্ধ, তা আমি বুঝতে পারি। বিশেষ করে ক্লাবে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তা বিবেচনায় নিলে। তারা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এখন আমার কাজ করার এবং নিজের সবটুকু দেওয়ার সময়।’
বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা নিয়ে আলোচনা শুরুর পর চোট ও নানা সমস্যায় মৌসুমের শুরুটা কঠিন হয়ে পড়ে আলভারেজের। এ কারণে মেট্রোপলিতানো স্টেডিয়ামে অ্যাতলেটিকো সমর্থকদের কাছ থেকে প্রায়ই দুয়ো শুনতে হয়েছে তাকে। ফর্মও খারাপ যাচ্ছিল, দেপোর্তিভোর বিপক্ষে শনিবারের গোলটি ছিল লা লিগায় আট মাসের মধ্যে তার প্রথম গোল।