
বিসিবির কমিটিতে নেই বোর্ডসংশ্লিষ্ট কেউ, নেতৃত্বে রাশনা ইমাম
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২১:৭

নাহিদ রানা ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
দুবাইয়ে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে শুরুতেই সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা।
ড্রাফটে প্রথমে সাকিবকে দলে ভেড়ায় নাঙ্গাহার কসমিক। একই ক্যাটাগরি থেকে এরপর বাংলাদেশের আরেক ক্রিকেটার নাহিদ রানাকে দলে নেয় টিম পাকতিয়া। ফলে এবারের এপিএলে একই ক্যাটাগরি থেকে দুই বাংলাদেশির খেলা নিশ্চিত হলো।
এবারের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে সাতজন।
ড্রাফটের আরও কয়েকটি ক্যাটাগরির খেলোয়াড় বাছাই বাকি রয়েছে। ফলে সাকিব ও নাহিদের পর আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।