
বিসিবির কমিটিতে নেই বোর্ডসংশ্লিষ্ট কেউ, নেতৃত্বে রাশনা ইমাম
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২০:৩০

সাব্বির রহমান। ছবি: এএফপি
এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। জাতীয় দলের হয়ে খেলা একঝাঁক ক্রিকেটারকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এবারের আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ‘এ’ দল ও হংকং। অন্য গ্রুপে ভারত, পাকিস্তান ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের দলে জাতীয় দলের অভিজ্ঞতা রয়েছে নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকির হাসান ও আফিফ হোসেনের। এছাড়া আছেন রিপন মণ্ডল ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল। ফাইনাল ২৯ নভেম্বর।
একনজরে বাংলাদেশ 'এ' দলের প্রাথমিক স্কোয়াড
নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।