
৫০ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে নেমেই ৭ গোল বেলিংহ্যামের বাবার
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮:১

,ম্যানচেস্টার সিটিতে আর্লিং হলান্ডের ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। ছবি: রয়টার্স
ম্যানচেস্টার সিটির অধরা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন আর্লিং হলান্ড। এরই মধ্যে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই নরওয়েজিয়ান। পেপ গার্দিওলার বিদায় এবং এনজো মারেস্কার আগমনের পর দলটির আক্রমণভাগে এই স্ট্রাইকারের গুরুত্ব আরও বেড়েছে। তবে বছরের শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছন্দ হারিয়েছে সিটিজেনরা। এরই মধ্যে আর্থিক অনিয়মের শতাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় প্রিমিয়ার লিগের শাস্তির মুখে পড়তে পারে ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি প্রশ্ন উঠেছে দলের সেরা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও। যার মধ্যে সবার আগে রয়েছেন হলান্ড। চলতি প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচেই নয়টি গোল করেছেন তিনি। ২০৩৪ সাল পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি থাকলেও ক্লাব ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড।
এ বিষয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, আপিলের রায় আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। দ্রুতই এর নিষ্পত্তি হতে পারে। তবে বর্তমানে সিটির বিরুদ্ধে সমর্থক, প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের একটি অংশ অবস্থান নিয়েছে। তাই আপিলের ফল কী হয়, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।'
তিনি আরও বলেন, 'সিটি বিশ্বাস করে, তাদের নির্দোষ প্রমাণ করার মতো শক্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আর্লিং (হলান্ড) এখন শুধু যত বেশি সম্ভব ফুটবল খেলার কথা ভাবছে এবং সেটিতেই মনোযোগ দিচ্ছে। আমার মনে হয়, মাঠের বাইরে আমরাই বিষয়টি নিয়ে একটু বেশি ভাবছি।'
আর্থিক অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত বড় ধরনের শাস্তির মুখে পড়লে, এমনকি অবনমনের ঝুঁকিতেও পড়তে পারে ম্যানচেস্টার সিটি। সেক্ষেত্রে হলান্ডকে দলে পেতে আগ্রহ দেখাতে পারে বিশ্বের বড় বড় ক্লাব।
নিজের পরবর্তী ক্লাব বেছে নেওয়ার সুযোগ থাকবে নরওয়েজীয় এই তারকার। তবে হলান্ডের বিশাল ট্রান্সফার ফি এবং আকাশছোঁয়া বেতন বহন করার সামর্থ্য খুব বেশি ক্লাবের নেই।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য গন্তব্য হিসেবে এগিয়ে থাকতে পারে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরেই হলান্ডকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে স্প্যানিশ ক্লাবটির। পাশাপাশি তাদের একজন স্বীকৃত নাম্বার নাইন স্ট্রাইকারের ঘাটতিও রয়েছে।
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হলান্ডের জুটি গড়ে উঠলে ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।