
এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলেন কোর্তোয়া
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:১৬

নাইম ২৮২ ও রবিন ২১৭ রান করেছেন। ছবি: বিসিবি
এতদিন যেকোনো ফরম্যাটে নাইম শেখের ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১৮০ রানের, মাহফিজুল ইসলাম রবিনের ১৪৭ রানের। জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের রবিন গতকালই ১৫৬ রান করে নিজের আগের রেকর্ড ভাঙেন, গতকাল ১৭১ রানে অপরাজিত থাকা ঢাকা বিভাগের নাইমকে নতুন রেকর্ড গড়তে করতে হত আরও ১০ রান।
নাইম শুধু নতুন রেকর্ড গড়েই থেমে থাকেননি। ক্যারিয়ারসেরা ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। একটুর জন্য মিস করেছেন প্রথম ট্রিপল সেঞ্চুরি। রাজশাহী বিভাগের বিপক্ষে ২৮২ রান করে আউট হয়েছেন এই ওপেনার। নাইমের মতো রবিনও ক্যারিয়ারসেরা ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে গেছেন। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অপরাজিত থাকা এই ওপেনার করেছেন ২১৭ রান।
রাজশাহীতে ৩৬৯ বলের ইনিংসটিকে নাইম সাজিয়েছেন ২১ চার ও ৭ ছয়ের মারে। ট্রিপল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে রহিম আহমেদের বলে এসএম মেহরবকে ক্যাচ দেন তিনি। নাইমের এই ইনিংসের পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ১৬৫ রান। তাতে সব কটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫২১ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ঢাকা।
বগুড়ায় রবিন ২১৭ রান করেছেন ৩৫১ বলে। নিজের ইনিংসে ২০টি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। তার দল ৭ উইকেটে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করেছে।
কক্সবাজারে সিলেট ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচে সেঞ্চুরি করেছেন সিলেটের জাকির হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি। তার দল ২ উইকেটে ব্যাট করছে ২৬৪ রান নিয়ে।