
অ্যাতলেটিকোর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার আলভারেজ
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:১৩

কোর্তোয়া ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ছবি: রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের জন্য রীতিমতো অকস্মাৎ বজ্রপাত!
এল ক্লাসিকো থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলা হচ্ছে না তার।
রিয়াল মাদ্রিদ রোববার (২৫ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোর্তোয়ার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় রাত ২টার ম্যাচকে সামনে রেখে রিয়ালের কাছে এই খবর খুব বড়সড় ধাক্কাই।
বার্সেলোনার বিপক্ষে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভালো নয়। শেষ ৭ ম্যাচের মধ্যে ব্লুগরানারা ৬টিতেই হেরেছে। সেগুলোও বড় ব্যবধানে। এমন অবস্থায় কোর্তোয়া হতে পারতেন রিয়ালের ত্রাতা। চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ সেভ করার অসাধারণ সামর্থ্যের কারণে বছরের পর বছর মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। এই বেলজিয়ান বড় ম্যাচে প্রায়ই নিজের সেরাটা মেলে ধরেন।
কোর্তোয়া না থাকায় গোলবারের নিচে আন্দ্রি লুনিনের খেলার সম্ভাবনাই বেশি। ইউক্রেনের এই গোলরক্ষকের রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ফলে একাদশে জায়গা করে নিতে পারেন তিনি।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলের কাছেই এই ম্যাচের তাৎপর্য অনেক। এটা মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বার্সেলোনা জিতলে তারা রিয়ালের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নেবে। অন্যদিকে রিয়াল জিতলে এটা হবে মৌসুমে তাদের টানা পঞ্চম জয়, সেই সঙ্গে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসবে ৩-এ।