
২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:৭

এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তান শাহিনসকে নেতৃত্ব দেবেন আব্দুল সামাদ। ছবি: এএফপি
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। ৫০ ওভারের ফরম্যাটের এই আসরে পাকিস্তান শাহিনসকে নেতৃত্ব দেবেন আব্দুল সামাদ।
আট দলের এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচকরা। দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে।
ব্যাটিং বিভাগে রয়েছেন হাসান নেওয়াজ, হায়দার আলী, মাজ সাদাকাত, শামিল হোসেন, ফারহান ইউসুফ ও শাহজাইব খান। সম্প্রতি অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে এক বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছিলেন হাসান নেওয়াজ।
বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন ২০১৯ সালে ওয়ানডে অভিষেক হওয়া পেসার মোহাম্মদ হাসনাইন। তার সঙ্গে রয়েছেন আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ ও সুফিয়ান মুকিম। ত্রিদেশীয় সিরিজের রাওয়ালপিন্ডি পর্বে পাকিস্তান দলে ছিলেন সুফিয়ান।
দলে জায়গা পেয়েছেন তিন অলরাউন্ডার মোহাম্মদ ইমরান, সাদ মাসুদ ও দানিশ আজিজ। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রোহাইল নাজির।
গত সেপ্টেম্বরে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয় মোহাম্মদ ইমরানের। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও। ১৫ সদস্যের দলের মধ্যে কেবল ফারহান ইউসুফ ও শাহজাইব খানের এখনো পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হয়নি।
রাইজিং স্টার্স এশিয়া কাপের টি-টোয়েন্টি ও ৫০ ওভার দুই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নই পাকিস্তান শাহিনস। ২০২৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ ৫০ ওভারের আসরের ফাইনালে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত 'এ' দলকে ১২৮ রানে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
এবারের আসরে 'বি' গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, ভারত 'এ' ও নেপাল। আগামী ২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পাকিস্তান। ২২ নভেম্বর ভারত 'এ' এবং ২৫ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ 'এ', শ্রীলঙ্কা 'এ', আফগানিস্তান 'এ' ও হংকং, চীন।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।
রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য পাকিস্তান শাহিনসের ১৫ সদস্যের দল: আবদুল সামাদ (অধিনায়ক), আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, দানিশ আজিজ, ফারহান ইউসুফ, হায়দার আলী, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইমরান, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাদ মাসুদ, শাহজাইব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।