
কামিন্দু- ধনাঞ্জয়ার ব্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় দিন পার শ্রীলঙ্কার
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:২

পাকিস্তানের বিপক্ষে আজ অভিষেক হয়েছে তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, সাকিব খান ও আরাফাত মিনহাসের। ছবি: ফেসবুক
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চার নতুন ক্রিকেটারকে অভিষেক করিয়েছে পাকিস্তান। সোমবার (৯ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে যাত্রা শুরু করেছেন তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, সাকিব খান ও আরাফাত মিনহাস।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই চার ক্রিকেটার। ওপেনার তাইয়াব আরিফ ডিপার্টমেন্টাল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে করেছেন ৭২৭ রান। তিনটি সেঞ্চুরিও রয়েছে তার।
পেসার সাকিব খান কায়েদে আজম ট্রফিতে নয় ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। অন্যদিকে, প্রেসিডেন্টস ট্রফিতে সাত ম্যাচে ৭৩০ রান করে নির্বাচকদের নজর কাড়েন মোহাম্মদ তাহা।
আরাফাত মিনহাস প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৯৪১ রান করার পাশাপাশি নিয়েছেন ২২ উইকেট।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৫৯ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর মধ্যে পাকিস্তানের জয় ২৩টি, শ্রীলঙ্কার ১৭টি। বাকি ১৯টি ম্যাচ হয়েছে ড্র।