
টি-টোয়েন্টিতে এ বছর সর্বোচ্চ ছক্কা অভিষেকের, বাংলাদেশিরা কে কোথায়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:১৮

ইব্রাহিম মাজা। ছবি: সংগৃহীত
কোপা ট্রফির ভোটে ব্যতিক্রমী এক পছন্দের কথা জানালেন লিওনেল মেসি। অনূর্ধ্ব-২১ বছর বয়সিদের মধ্যে বর্ষসেরা ফুটবলার নির্বাচনের এই লড়াইয়ে আর্জেন্টাইন মহাতারকা নিজের সেরা তিনে রেখেছেন বেয়ার লেভারকুজেনের তরুণ ইব্রাহিম মাজাকে। মজার ব্যাপার, পুরো ভোটার তালিকায় মেসি ছাড়া আর কেউই মাজাকে সেরা তিনে রাখেননি।
ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে কোপা ট্রফির ভোটের বিস্তারিত। তাতে দেখা যায়, বেশির ভাগ ভোটারের পছন্দের তালিকায় ছিলেন বার্সেলোনার লামিন ইয়ামাল ও পাউ কুবার্সি এবং পিএসজির ওয়ারেন জাইর-এমেরি। মেসিও ইয়ামাল ও কুবার্সিকে বেছে নিয়েছেন। তবে তৃতীয় পছন্দ হিসেবে অন্যদের পথ অনুসরণ না করে রেখেছেন মাজাকে।
কোপা ট্রফির ভোট দিতে পারেন কেবল সাবেক ব্যালন ডি’অরজয়ীরা। ভোটারদের তালিকায় মেসির পাশাপাশি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, উসমান দেম্বেলে, লোথার ম্যাথাউস, ম্যাটিয়াস জামার ও কার্ল-হাইনৎস রুমেনিগের মতো তারকারা।
মেসির এমন পছন্দের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ২০২৬ বিশ্বকাপে তার আর্জেন্টিনার বিপক্ষেই খেলেছেন আলজেরিয়ার মাজা। গ্রুপ পর্বের সেই ম্যাচে আলজেরিয়া হেরেছিল ৩-০ গোলে। মাজা খেলেছিলেন ৮২ মিনিট পর্যন্ত। মেসি মাঠ ছাড়েন ৮০ মিনিটে।
বিশ্বকাপে চার ম্যাচ খেললেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ২০ বছর বয়সি এই ফুটবলার। তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স নজর কেড়েছে। বেয়ার লেভারকুজেনের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিন গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।