
তামিমের এক ফোনেই বাংলাদেশে চারু শর্মা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৫:১৯

পোলার্ডের ব্যাটিং কোচ থেকে প্রধান কোচের পদে উন্নতি হয়েছে। ছবি: এপি
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে খেলার জন্য জোবার্গ সুপার কিংসের হয়ে চুক্তি হয়েছিল কেইরন পোলার্ডের। অকশন থেকে ক্যারিবীয়ান কিংবদন্তিকে ১.৫ মিলিয়ন র্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা) দলে ভিড়িয়েছিল জোবার্গ। কিন্তু পোলার্ড খেলার সিদ্ধান্ত থেকে সরে গেছেন।
ক্রিকইনফো জোবার্গের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে যে, পোলার্ড দল থেকে সরে যাওয়ার ব্যাপার নিয়ে জোবার্গের সঙ্গে যোগাযোগ করেছিলেন। টি-টোয়েন্টির বিস্ফোরক এই ব্যাটার দলকে জানিয়েছেন যে, তারা চাইলে তার পরিবর্তে নতুন কাউকে দলে নিতে পারে।
পোলার্ডের এই সিদ্ধান্ত এল তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হওয়ার দুদিন পর। মুম্বাই তাকে শনিবার মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত করেছে। ২০২২ সালে মুম্বাইয়ের জার্সিকে বিদায় জানানোর পর থেকে এই ক্যারিবীয়ান দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।
পোলার্ড মুম্বাইয়ের অন্যান্য টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত। দ্য হান্ড্রেডে এমআই লন্ডনের প্রধান কোচ তিনি। এ ছাড়া মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্ক ও আইএলটি২০-তে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন। এসএ২০-তে এর আগে এমআই কেপটাউনের হয়ে খেললেও এবার চুক্তি করেছিলেন জোবার্গের সঙ্গে।
প্রধান কোচ হয়ে মুম্বাইয়ে এক বিবৃতিতে ৩৯ বছর বয়সি পোলার্ড বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। মুম্বাই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশজুড়ে রয়েছে। এই দল, খেলোয়াড় এবং মাঠের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পোলার্ড। এই সময়ে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৮৯টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৩ হাজার ৪১২ রান, আর বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। আইপিএলে মুম্বাই ছাড়া অন্য কোনো দলের হয়ে পোলার্ড খেলেননি। দলটির পাঁচটি শিরোপাজয়ী মৌসুমের প্রতিটিতেই স্কোয়াডের সদস্য ছিলেন তিনি।