
মুম্বাইয়ের প্রধান কোচ হওয়ার পর পোলার্ডের এসএ২০ না খেলার সিদ্ধান্ত
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৪:২৮

চারু শর্মা। ছবি: সংগৃহীত
আইপিএলের নিলাম পরিচালনা করে পরিচিতি পাওয়া ভারতের চারু শর্মা এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ডি থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনা করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের এক ফোনকলেই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
গণমাধ্যমকে চারু শর্মা বলেন, ‘তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব। এখানে এসে ভালো লাগছে। মনে হচ্ছে নিজের বাড়িতে আছি।’
বাংলাদেশের সঙ্গে পুরোনো সম্পর্কের কথাও তুলে ধরেছেন চারু। তার ধারণা, ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরের স্মৃতিচারণা করে চারু বলেন, অনেক বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল তার। এবার এসে পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও দেখা করার সুযোগ পেয়েছেন তিনি।
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম আয়োজনের ধারণাটিও ভালো লেগেছে চারুর। তবে নিলাম দীর্ঘ না করে রোমাঞ্চকর করে তোলার চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন তিনি। তার মতে, ‘এ’ ক্যাটাগরির নিলাম বেশ জমজমাট ছিল। পরের ধাপগুলোতে নিলামের গতি আরও বাড়বে।
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ডি থ্রি টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ মনে করেন চারু। তার মতে, বিপিএল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতি বাড়াতে ভূমিকা রাখে, আর ডি থ্রি তরুণ ক্রিকেটারদের বিকাশে সহায়তা করবে।