
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপহামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৮:১৬

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান। ছবি: এক্স
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দ খুঁজে পেল পাকিস্তান। নাজিবুল্লাহ বেত্তানির জোড়া গোলে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর গ্রুপ ‘বি’র ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে গ্রিন শার্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। প্রথম বাঁশি বাজার পর থেকেই আধিপত্য বিস্তার করে মালদ্বীপের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে তারা।
এরই ধারাবাহিকতায় ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি পায় পাকিস্তান। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি ম্যাককিল অ্যারুন আবদুল্লাহ। তার গোলে দ্রুতই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।
এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি দলটি। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। এর ফলও পেয়ে যায় দ্রুত। দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিবুল্লাহ বেত্তানি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করেন বেত্তানি। ফলে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় পাকিস্তান।
অন্যদিকে, পাকিস্তানের সুসংগঠিত রক্ষণভাগের সামনে আক্রমণে তেমন কোনো ছন্দ খুঁজে পায়নি মালদ্বীপ। প্রতিপক্ষের গোলমুখে উল্লেখযোগ্য কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধান ধরে রেখে স্বস্তির জয় নিশ্চিত করে পাকিস্তান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ গোলে হারের পর এই জয় পাকিস্তানের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর উপলক্ষ।
সেই ম্যাচে শুরুতেই জোড়া গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুহাইল আহমেদ ভাট। পরে যোগ করা সময়ে পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত করে ভারত।