
৪০০ করে ব্র্যাডম্যান-লারা-হানিফদের পাশে ‘অখ্যাত’ সুতার
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৬

লিওনেল মেসি। ছবি: এএফপি
রোববার (১৮ অক্টোবর) আটলান্টার বিপক্ষে ইন্টার মায়ামির জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে চলতি বছর ৪০ গোল হলো তার। ২৯টি করেছেন ক্লাবের জার্সিতে, জাতীয় দলের হয়ে বাকি ১১টি।
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এক হাজার গোলের খুব কাছে। পর্তুগিজ তারকা ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ৯৮১ গোল। অর্থাৎ প্রথম ফুটবলার হিসেবে এক হাজারি ক্লাবে পৌঁছাতে তার প্রয়োজন আর ১৯ গোল। এই মাইলফলক থেকে মেসি কতটুকু দূরে?
ইন্টার মায়ামি ফরোয়ার্ড ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন মোট ৯৩৬ গোল। এরমধ্যে শুধু ক্লাবের হয়ে করেছেন ৮১০ গোল, জাতীয় দলের হয়ে ১২৬টি। সবচেয়ে বেশি গোল বার্সেলোনার জার্সিতে। যে কাতালান ক্লাবে ২০০৪ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে মোট ৬৭২ বার জালের দেখা পেয়েছেন। বার্সার সঙ্গে ২০২১ সালে সম্পর্ক ছিন্ন হয় তার, এরপর পিএসজিতে যোগ দিয়ে দুই মৌসুমে করেন ৩২ গোল। বাকি ১০৬টি গোল ইন্টার মায়ামির হয়ে।
এক হাজারি ক্লাবে প্রবেশ করতে মেসির আরও ৬৪ গোল করতে হবে। রোনালদো বাকি ১৯টি গোল ক্লাব ও জাতীয় দলের জার্সিতে করার সুযোগ পেলেও মেসিকে সবগুলো গোলই করতে হবে ক্লাবের জার্সিতে, কারণ ইন্টার মায়ামি ফরোয়ার্ড চলতি মাসেই বেনিন ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। অবশ্য রোনালদোরও জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার একটা গুঞ্জন চালু আছে।
মেসি গত মৌসুমে করেছিলেন ৪৩ গোল। অনুমান করা যায়, ক্লাব থেকে অবসর না নিলে এক হাজার গোল করতে কাতার বিশ্বকাপ জয়ী তারকার সামনের মৌসুম বা তারও বেশি সময় লাগবে।