শর্টকাটের কথা বলে নির্জনে নিয়ে ধর্ষণ, পরে তাজমীনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ
মাঝরাতে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় উঠেছিলেন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমীন (১৪)। চালকের ক্ষুধা লেগেছে জেনে নিজের কাছে থাকা ১০০ টাকা দিয়ে কিনে দিয়েছিলেন রুটি ও কলা। তবে সেই সরল বিশ্বাস ও মানবিকতার প্রতিদান তাজমীন পেলেন এক রোমহর্ষক নৃশংসতায়। ‘শর্টকাট’ রাস্তায় দ্রুত বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ ও মাথায় পা চেপে ধরে হত্যা করা হয়।
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১:৩০