আয়নাঘরে নির্যাতন: গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ তথ্য
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে গুম হয়েছেন ৪ থেকে ৬ হাজার মানুষ। যাদের মধ্যে ১ হাজার ৫৬৯ জনকে চিহ্নিত করা গেছে। তাদের বিভিন্ন বাহিনীর ১৪টি আয়নাঘরে নিয়ে চলে নির্মম নির্যাতন। হত্যা করে মরদেহ গুম করা হয়েছে ২৫১ জনের। গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন। এতে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী ৬ সংস্থার সাবেক প্রধানসহ ৭৯ জন। গুম কমিশনের সাবেক সদস্যরা বলছেন, বিরোধী মত দমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলেছে গুম।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৫৭