
কাদের মোল্লাকে সংক্ষিপ্ত সময়ের রায়ে ফাঁসি দেয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
বাংলাদেশ
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে গুম হয়েছেন ৪ থেকে ৬ হাজার মানুষ। যাদের মধ্যে ১ হাজার ৫৬৯ জনকে চিহ্নিত করা গেছে। তাদের বিভিন্ন বাহিনীর ১৪টি আয়নাঘরে নিয়ে চলে নির্মম নির্যাতন। হত্যা করে মরদেহ গুম করা হয়েছে ২৫১ জনের। গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন। এতে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী ৬ সংস্থার সাবেক প্রধানসহ ৭৯ জন। গুম কমিশনের সাবেক সদস্যরা বলছেন, বিরোধী মত দমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলেছে গুম।
আট বছর ধরে নিখোঁজের পর ২০২৪ সালের ৬ আগস্ট রাজধানীর উত্তরায় হঠাৎ দেখা মেলে জামায়াতের আইনজীবী ব্যারিস্টার আরমানের। লুঙ্গি গামছা পড়ে এদিক সেদিক যাচ্ছেন, মুখও ঢাকছেন। অবশেষে খোঁজ পান পরিবারের।
ভেবেছিলেন তাকে নেয়া হচ্ছিল ক্রসফায়ারের জন্য। গুলির অপেক্ষা করছেন। কিন্তু, হলো ব্যতিক্রম। তাকে ফেলে দেয়া হয় মাইক্রবাস থেকে। ৮ বছরের বন্দি জীবনে লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিয়েছেন আরমান।
তিনি বলেন, অনুমান করে আটটি বছর কাটাতে হয়েছে। ২৪ ঘণ্টা হাতকড়া পড়িয়ে রাখতো। দিনের বেলা সামনে আর রাতে বেলায় পিছনে। সার্বক্ষণিক চোখ বেঁধে রাখতো। মনে হতো আমাকে জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছে। মৃত্যু এর চেয়ে হাজার গুণ ভালো, সব সময় এটিই মনে হতো। মৃত্যু চিন্তা আসলে আমার আনন্দ হতো। যদি আমাকে মেরে ফেলে তাহলে এই চরম ভুগান্তির শেষ হবে।
আরমান আরও বলেন, মৃত্যুর চেয়েও খারাপ অবস্থা ছিল গুমের শিকারদের। এমন ভাবে নির্যাতন করা হতো যেনো তারা আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে না পারে। অনেককেই হারিয়ে গেছে।
আরমান ফিরে এলেও বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনের মতো অনেকেই এখনো ফেরেননি। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর এসব গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে জানতে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় দেড় বছরের অনুসন্ধানের পর গুমের প্রতিবেদন জমা দেয় কমিশন।
এই দেড় বছরে কমিশনে ১ হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়ে। যার মধ্যে ১ হাজার ৫৬৯টি ঘটনার সত্যতা পায় কমিশন। এসব তথ্য বিশ্লেষণ করে কমিশনের ধারণা, ২০০৯ থেকে ২০২৪ সাল, এই ১৫ বছরের গুম হয়েছেন ৪ থেকে ৬ হাজার মানুষ। যাদের মধ্যে ২৮৭ জনকে হত্যা করা হয়েছে। এখনো হদিস মেলেনি ২৫১ জনের।
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সাবেক সদস্য নূর খান লিটন বলেন, ১৫শ’র বেশি মানুষের সত্যতা যাচাই করে দেখা হয়েছে এই মানুষগুলোর কেউ কেউ ফিরে এসেছে কেউ ফিরে আসেননি। আমরা দেখলাম আড়াইশ’র উপরে মানুষ ফিরে আসেনি।
গুম কমিশনের রিপোর্টে বলা হয়, গুমের ক্ষেত্রে সরাসরি নির্দেশ এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থেকে। এরপর এসব বাস্তবায়ন হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর ৬ সংস্থার সাবেক প্রধানের তত্ত্বাবধানে।
গুমের শিকার ব্যক্তিদের জেআইসি, টিএফআই, গ্লাস হউজসহ ১৪টি আয়নাঘরে রাখা হতো। কখনো হাসপাতাল ও ক্লিনিকের নাম দিয়ে এখানে এনে চলতো নির্যাতন। নখ উপরে ফেলা, নখের ভেতর সুঁই ঢোকানো, ইলেকট্রিক শক দেয়া, ঘুর্ণায়ণ, চেয়ারসহ বিভিন্ন কায়দায় চলতো নির্মমতা। গুলি করে, ইনজেকশন পুশ করে, ইট ভাটায় পুড়িয়ে, ট্রেন বা যানবাহনের নিচে ফেলে হত্যার পর বিভিন্ন নদীতে ফেলে লাশ গুম করা হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।
গুমের মতো গর্হিত অপরাধের সংস্কৃতি চিরতরে মুছে ফেলতে এসব ঘটনায় জড়িত সংস্থাগুলোর সংস্কার, বিচার ও প্রতিরোধে নতুন আইনসহ নানা সুপারিশ করে কমিশন।
নূর খান বলেন, প্রধানমন্ত্রী এর দায় এড়াতে পারবে না। তার অধীনস্থ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই ঘটনাগুলোর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এই দায় নীতিনির্ধারক, সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন তারাও এড়াতে পারবেন না।
নূর খান বলেন, একসময় ক্রসফায়ারে দিয়ে মানুষ হত্যা করা হচ্ছিল। এটি প্রকাশ্যে আসছিল। ক্রসফায়ার নিয়ে প্রশ্ন উঠছিল। মানুষের মধ্যে জল্পনা কল্পনা চলছিল যে এটি রাষ্ট্রীয় বাহিনী ঘটাচ্ছে। ফলে কৌশল পরিবর্তন করে ক্রসফায়ার থেকে গুমের মতো ঘটনায় চলে গেল তারা। গুম করার পর হত্যা করতো, কিছু মানুষের লাশ পাওয়া যেতো, কিছু মানুষের লাশ পাওয়া যেতো না।
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারে সমালোচনা কিংবা বিরোধী মত দমনে নির্বিচারে গুম করেছে পতিত আওয়ামী সরকার। কিন্তু এখন সরকারের সমালোচনা করলেও গুম হওয়ার আতঙ্কে নেই কেউ।