গাজীপুরে শ্রমিকদের মারধরে মৃত্যু, ১২ মাসের শিশুকে নিয়ে বিপাকে তৌফিকের স্ত্রী
বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই ঢাকায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক হাসান। পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে চালাতেন পরিবারের ভরণপোষণ। কিন্তু গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে দুই কারখানার সামনে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে শ্রমিকদের মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ০:৩