
মালদ্বীপে বিপ্লব ও সংহতি দিবস পালিত, প্রবাসীদের অবদানের প্রশংসা হাইকমিশনারের
বাহরাইন প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২১:৫৯

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো. সোহাগ হোসেন এবং শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।
এ সময় ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।