স্বৈরাচার আমলের মতো পোশাক শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার: নাহিদ ইসলাম
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২১:২৭

ফ্যাসিজমের সঙ্গে জড়িতরাই পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন শ্রমমন্ত্রী। ছবি ভিডিও থেকে নেয়া
মজুরি বোর্ড গঠনের পরও যারা আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক।
শিল্পাঞ্চলে চলমান সহিংস পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে ত্রিপক্ষীয় জরুরি বৈঠক। এতে যোগ দেন শ্রমমন্ত্রী, বিজিমএমইএ, বিকেএমইএ, ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। সভায় এসব কথা বলেন শ্রমমন্ত্রী।
তিনি বলেন, ফ্যাসিজমের সঙ্গে জড়িতরাই পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে এই খাতকে ধ্বংস করে বহির্বিশ্বে বাংলাদেশের বাজার বেহাত করার চেষ্টা চলছে।
এ সময় বহিরাগতদের উসকে দেয়া ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর শ্রম বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠিত পাওনা বুঝে পাবেন শ্রমিকরা।
এদিকে বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত খসড়া সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, এটি এখন আর আন্দোলনে সীমাবদ্ধ নেই। পতিত আওয়ামী লীগের ব্যবসায়ী, এমপি ও মন্ত্রীরা আন্দোলনে উসকানি দিচ্ছে।